বিনা জামেলায় শ্রীমঙ্গল ঘুরে আসুন

শ্রীমঙ্গল ঘুরে আসার উপযুক্ত সময়

 

বাংলাদেশ ঋতু প্রধান দেশ । এখানে গরমকাল বেশি, আর শীতকাল কম । এই শীতকালে মানুষ ঘুরতে যেতে বা ভ্রমন করতে পছন্দ করে । বাংলাদেশে ভ্রমণের জন্য অনেক জায়গা রয়েছে । তার মধ্যে একটি হল শ্রীমঙ্গল, যেখানে প্রচুর মানুষ ঘুরতে যায় । 

প্রতিবছর শ্রীমঙ্গলে প্রচুর পর্যটক আসে । শুধু দেশের মধ্যে নয়, দেশের বাইরে থেকেও অনেক মানুষ এখানে ঘুরতে আসে । এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ঘোরার জন্য । তাই যারা ঘুরতে পছন্দ করেন তারা একবার হলেও শ্রীমঙ্গল ঘুরে আসতে পারেন ।

পেজ সূচিপত্রঃ শ্রীমঙ্গল সম্পর্কে আজ আমরা যা যা আলোচনা করব তা হল 

শ্রীমঙ্গল  

শ্রীমঙ্গলে রয়েছে চা বাগান, ছোট বড় টিলা, বন জঙ্গল আর লেক ঝিঝির জনপদ । আবহাওয়া ও ভু-প্রকৃতির দিক থেকে শ্রীমঙ্গলের সাথে বাংলাদেশের অন্য কোন অংশের মিল নেই । এখানে বর্ষা আর শীতের রাজত্ব অনেক বেশি । শ্রীমঙ্গলের মূল আকর্ষণ হল চা বাগান । দেশের ফিনলে টি গার্ডেন, নুরজাহান টি গার্ডেন, সহ দেশের সবচেয়ে বড় চা বাগান গুলো এখানেই রয়েছে ।

এছাড়া লাউয়াছড়া জঙ্গল সহ আছে অনেকগুলো দর্শনীয় স্থান । ভ্রমনের জন্য আপনি এই শ্রীমঙ্গল জায়গাটি বেছে নিতে পারেন । কারণ এখানে অনেক দর্শণীয় স্থান রয়েছে । তাই প্রতিবছর এখানে অনেক পর্যটক ঘুরতে আসে । তাই আপনি চাইলে একা ঘুরতে যেতে পারেন বা পরিবারের সাথে যেতে পারেন বা কোন ট্যুর প্যাকেজের সঙ্গে যেতে পারেন ।

শ্রীমঙ্গল কেন ঘুরতে যাবেন 

বাংলাদেশে অনেক দর্শনীয় স্থান রয়েছে । বাংলাদেশের যে সকল দর্শনের স্থান রয়েছে তার মধ্যে একটি হচ্ছে শ্রীমঙ্গল । শ্রীমঙ্গলে দেখার অনেক জায়গা রয়েছে, যেখানে ঘুরে পর্যটকরা মন জুড়াবে । পর্যটকরা কোন জায়গায় দর্শন করতে যাই বা বেড়াতে যাই প্রকৃতি থেকে আনন্দ পাওয়ার জন্য । আর আপনি যদি স্ত্রী মঙ্গল ঘুরতে যান তাহলে আপনি অনেক আনন্দ পাবেন ।

তাই শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলো দেখার জন্য হলেও আপনি শ্রীমঙ্গল ঘুরতে যাবেন । শ্রীমঙ্গলের অনেক প্যাকেজ ট্যুর পাওয়া যায় । প্যাকেজ ট্যুর দুই দিন তিন রাত, তিন দিন দুই রাত, এরকম অনেক পাওয়া যায় । তাই আপনি যেতে চাইলে এরকম প্যাকেজ ট্যুর এর মাধ্যমেও যেতে পারেন । আবার অনেকে পরিবারের সঙ্গেও ঘুরতে যেতে পারেন ।

শ্রীমঙ্গল ঘুরতে যাওয়ার উপযুক্ত সময়

আপনি চাইলে সারা বছর যে কোন সময় শ্রীমঙ্গল ঘুরতে যেতে পারেন । তবে বর্ষাকালে (জুন থেকে সেপ্টেম্বর) চার পাশের সবুজ আরো প্রাণবন্ত হয়ে ওঠে । চা বাগান ও পাহাড়ের উপর ভেসে থাকা মেঘের এক মায়াবী পরিবেশ তৈরি করে । এ সময় প্রকৃতির সৌন্দর্য বহুগুণ বেড়ে যায় । শীত ও বসন্তে (নভেম্বর থেকে মার্চ) আবহাওয়া থাকে আরামদায়ক ।

তখন বনের ভেতরে হাইকিং বা চা বাগানে ঘোরাঘুরি সবচেয়ে উপযোগ্য । তাই আপনি যদি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে বর্ষাকালে যেতে পারেন । আর যদি প্রকৃতির আরামদায়ক পরিবেশে যেতে চান তাহলে শীতকালে যেতে পারেন । আপনার যখন প্রয়োজন আপনি তখন যেতে পারেন । 

শ্রীমঙ্গল ট্যুরের জন্য কতদিন যথেষ্ট

শ্রীমঙ্গলের প্রধান প্রধান আকর্ষণ গুলো যেমন, চা বাগান ,লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক,  মনিপুরী পল্লী, লালটিলা, ইত্যাদি দেখতে সাধারণত এক রাত দুই দিন যথেষ্ট । তবে দুই রাত তিন দিন হলে ভালো হয় । আপনি যদি আরও বেশি সময় নিয়ে ঘুরতে চান সে ক্ষেত্রে আপনি থাকতে পারেন ।


আপনি যে কোন জায়গায় আপনার সময় মত থাকতে পারেন । তবে সেখানে দুই দিন দুই রাত হলে, মোটামুটি আপনি ভালোভাবে সবকিছু ঘুরে আসতে পারবেন । তাই আপনার যতদিন ইচ্ছা আপনি থাকতে পারেন । অনেকে দুইদিন থাকে, অনেকে পাঁচ দিন থাকে, অনেকে এক সপ্তাহ থাকে । যার যেমন ইচ্ছা সে তেমন থাকতে পারে । 

শ্রীমঙ্গল ভ্রমন খরচ 

প্রতিটি জায়গায় ঘুরতে যাওয়ার একটি খরচ রয়েছে । তাই অনেকে এই খরচের জন্য ঘুরতে যেতে চায় না । শ্রীমঙ্গল যেহেতু অনেক দূরে তাই খরচ একটু বেশি হবে । তবে প্রতিটা জিনিসেরই কমবেশি রয়েছে । আপনি যেমন ভাবে ঘুরতে যেতে চান তেমনভাবে প্যাকেজ অনুযায়ীও পাবেন । যদি নিজে নিজে যান বা ফ্যামিলির সাথে তাহলে দেখা যাচ্ছে খরচ একটু বেশি হবে ।

আর যদি প্যাকেজ ট্যুর হিসেবে যান, তাহলে খরচ একটু তুলনামূলক কম পড়বে । অনেকে এক রাত দুই দিন বা দুই রাত তিন দিন এরকম প্যাকেজ ট্যুরের মাধ্যমে গেলে আপনার খরচ দেখা যাচ্ছে একটু কম পড়বে । তাই আপনি যতদিন থাকতে চান বা যেভাবে ঘুরতে চান খরচ সেভাবে করতে হবে ।

শ্রীমঙ্গল ট্যুরের জন্য কি কি প্রয়োজন 

শ্রীমঙ্গলে ঘোরার জন্য আরামদায়ক পোশাক ও জুতা নিয়ে নিন । বর্ষায় গেলে ছাতা বা রেইনকোর্ট  আবশ্যই সাথে রাখবেন । পাহাড়ে হাঁটার জন্য হালকা জ্যাকেট বা চাদর নিয়ে নিতে পারেন । এছাড়া সানগ্লাস, সানস্ক্রিন, প্রয়োজনীয় ওষুধপত্র এবং এনআইডি কার্ডের একটি ফটোকপি অবশ্যই সাথে রাখবেন । 

তাই আপনি প্রয়োজন মনে করলে আপনার সঙ্গে এই প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারেন । আপনার ট্যুর আরামদায়ক ও নির্ঝঞ্ঝাট ভাবে শেষ করতে আপনাদের ট্যুর ম্যানেজারের নির্দেশনা অনুযায়ী চলতে পারেন । যেহেতু অচেনা জায়গা সেহেতু আপনার ট্যুর ম্যানেজারের কথা অনুযায়ী চলাই ভালো ।

চা বাগান 

আমরা সব সময় যে জিনিসটা খায় বা অনেকের কাছে খুবই প্রয়োজনীয় খাবার সেটি হলো চা । এই চা বা  চায়ের বাগান বেশির ভাগই সিলেট, মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলে । তাই আপনি যদি শ্রীমঙ্গল ঘুরতে যান তাহলে অবশ্যই চায়ের বাগান দেখতে পাবেন । তাই চা বাগান দেখতে চাইলে আপনাকে শ্রীমঙ্গল ঘুরতে যেতে হবে । 


শ্রীমঙ্গল মানেই সবুজের গালিচা, দিগন্ত বিস্তৃত চা বাগান গুলো আপনার চোখকে দিবে অন্যরকম প্রশান্তি । সারি সারি ছোট বড় টিলা আর তার ওপর সূক্ষ্মভাবে সাজানো চা বাগান এর দৃশ্য শুধু দেখলে মন ভরে যায় না বরং ছবি তোলার জন্য দারুন সব ফ্রেম তৈরি করে । ভাই আপনি মনোরম দৃশ্য দেখার জন্য বা উপভোগ করার জন্য অবশ্যই শ্রীমঙ্গল ঘুরে আসবেন । 

মাধবপুর লেক

শ্রীমঙ্গলের বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে । যে কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে মাধবপুর লেক একটি । কমলগঞ্জের এই লেকটি তার স্বচ্ছ পানি আর চারপাশের সবুজের জন্য বিখ্যাত । পাহাড়ের কোল ঘেঁষে তৈরি হওয়া এই লেকটি দেখতে অনেকটা টিলার মাঝে লুকিয়ে থাকা আয়নার মতো ।

লেকের শান্ত পরিবেশে নৌকা ভ্রমণ আপনাকে প্রকৃতির কাছে নিয়ে যাবে । লেকে নৌকা ভ্রমণ করতে এমনিতেই অনেক ভালো লাগে । আর যেহেতু এত সুন্দর পরিবেশ, সেহেতু নৌকা ভ্রমন আরো আনন্দদায়ক হয়ে উঠবে । তাই আপনি চাইলে এই আনন্দ উপভোগ করতে পারেন ।

মনি পুরি পল্লী

শ্রীমঙ্গলের যে কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে আরেকটি হচ্ছে মনিপুরী পল্লী । নামটা শুনেই কেমন জানি মনে হচ্ছে এটি আদিবাসীদের মত । মনিপুরী আদিবাসীদের জীবনযাত্রা ও সংস্কৃতি দেখতে চাইলে এই পল্লীগুলো আদর্শ স্থান । তাই আপনি এই স্থানগুলোতে গেলে মনিপুরীদের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবেন ।

তাদের তৈরি করা হাতে বোনা পোশাক, গহনা এবং অন্যান্য কারুশিল্প দেখতে ও কিনতে পারবেন । এখানে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য খুব কাছ থেকে অনুভব করা যায় । তাই আপনি যদি এগুলো দেখতে এবং ক্রয় করতে চান তাহলে অবশ্যই শ্রীমঙ্গলের মনিপুরী পল্লীতে যেতে পারেন । আবার শুধু আদিবাসীদের জীবন যাপন কেমন সেটা দেখার জন্যও আপনি যেতে পারেন ।

লালটিলা 

শ্রীমঙ্গলের আরো একটি দর্শনীয় স্থান রয়েছে সেটি হলো লালটিলা । লাল রঙের মাটি দিয়ে তৈরি এই টিলা শ্রীমঙ্গলের এক ভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য । চা বাগানের সবুজ আর টিলার লাল মাটির মিশ্রণে তৈরি হওয়া এই দৃশ্য চোখে পড়ার মতো । সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য আরো মোহনীয় হয়ে ওঠে । 

তাই সূর্যাস্তের মোহনীয় দৃশ্য উপভোগ করার জন্য আপনি লালটিলা যেতে পারেন । এতে করে প্রকৃতির এক অনন্য দৃশ্য উপভোগ করতে পারবেন । তাই আপনি চাইলে শ্রীমঙ্গলের দর্শনের স্থানগুলো ঘুরে ঘুরে প্রকৃতি থেকে আনন্দ পেতে পারেন । 

লাউয়াছড়া জাতীয় উদ্যান 

শ্রীমঙ্গলের আরও একটি দর্শণীয় স্থান হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান । এটি খুবই পরিচিত একটি স্থান । এটি একটি চিরহরিৎ বন, বাংলাদেশের অন্যতম জীববৈচিত্র্যপূর্ণ এলাকা । উঁচু নিচু পাহাড়, ঘন গাছপালা আর বিভিন্ন প্রজাতির পশু পাখির কলকাকলিতে মুখর থাকে এই বন । এখানে হেঁটে বনের ভেতরের রহস্যময়তা আবিষ্কার করা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা ।


যারা বন জঙ্গল খুব পছন্দ করেন তারা অবশ্যই এই লাউয়াছড়া জাতীয় উদ্যান দর্শন করে আসবেন । দেখবেন আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে । যারা পশুপাখি, পাহাড়, জঙ্গল পছন্দ করেন তাদের জন্য এটি একটি উত্তম জায়গা ।

নীলকন্ঠ টি কেবিন

শ্রীমঙ্গলের আরো একটি দর্শনীয় স্থান হল নীলকন্ঠ টি কেবিন । এটি খুবই জনপ্রিয় একটি স্থান । শ্রীমঙ্গলে এসে বিখ্যাত সাত রঙের চা না খেলে ভ্রমণই যেন অসম্পূর্ণ থেকে যায় । তাই নীলকন্ঠ টি কেবিন তার উদ্ভাবনী ৭ লেয়ারের চায়ের জন্য সারা বিশ্বে পরিচিত । এখানে চা পান করা শুধু স্বাদ নেওয়া নয় বরং এটি একটি আনন্দময় অভিজ্ঞতা । 

তাই বুঝতেই পারছেন কত মজার একটি বিষয় । তাই আপনি যখন শ্রীমঙ্গল যাবেন, তখন যে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো পুরোটাই ঘুরে ঘুরে আনন্দ উপভোগ করবেন । তাই শ্রীমঙ্গল গেলে আপনি অবশ্যই নীলকন্ঠ টি কেবিন যাবেন এবং এই সাত লেয়ারের চায়ের আনন্দ উপভোগ করবেন । 

শেষ কথা 

শ্রীমঙ্গলের যতগুলো দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে সবগুলোই দেখার মত জায়গা । এগুলো আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন এবং আনন্দ উপভোগ করতে পারেন । শ্রীমঙ্গলের যতগুলো দর্শনীয় স্থান রয়েছে, আপনি শ্রীমঙ্গল গেলে সবগুলোই দেখে আসতে পারেন । 

আপনি আপনার সাধ্যমত সবগুলো দেখার চেষ্টা করবেন । তারপরেও কোন কিছু যদি বাকি থেকে যায় তাহলে তো কিছু করার নেই । আর আর্টিকেলটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন । সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন । সবাইকে অনেক ধন্যবাদ । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url